‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।

বৃষ্টি থেকেই সৃষ্টি বাঁচে
বাড়ে নদীর জল,
এ বরষা অঝর ধারায়
করছে কোলাহল।
কোলা ব্যাঙে ডাকছে জোরে
হংস ভাসে জলে,
খানা-খন্দ যায় যে ডুবে
হড়পা বান এলে।
খিচুড়ি আর ডিমভাজা
জিভে স্বাদের গন্ধ,
স্কুলেতেও ছুটি তো আজ
পড়াশুনাও বন্ধ।
বইছে জোরে ঠাণ্ডা বায়ু
কড়া শব্দে বাজ,
ঠানদি পাশে জড়সড়
গপ্প শুনবো আজ।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
