কবিতা

মানুষ এক অসুখ



পিনাকী বসু


মানুষ এক বিপন্ন বিস্ময় -

কেউ বা শিরদাঁড়া বিক্রি করে
কেউ আবার কিনেও নেয়

কারও কারও মূল্যবোধ
ঝুলিতে থাকে বিড়ালের মতন
নদী না থাকলেও
তারা সেতু বাঁধার গল্প শোনায়

হাতেগোনা কয়েকজন কবিই শুধু
পাখিদের কাছে
জীবনানন্দ বুঝতে চায় -