কবিতা

দেশ জননী



সুব্রত সুন্দর জানা


দেশ আমাদের জন্মভূমি
    দেশকে ভালোবাসি।
দেশের যারা নাগরিক
    থাকি পাশাপাশি।

দেশের মাটি সোনার বাড়া -
    সোনার ফসল ফলে।
দেশ আমাদের ধারণ করে
    শস্য ফুল ও ফলে।

দেশকে তবু করি হেলা
    নানা দূষণ করে,
তার সম্পদ নষ্ট করি
    ছড়াই দু'হাত ভরে।

করবো না আর এমন ধারা
    এই প্রতিজ্ঞা করি -
দেশ জননী মা-কে সবাই
    রাখবো প্রাণে ধরি।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।