কবিতা

ধন্য তুমি



নির্মলেন্দু শাখারু



দ্বিজেন্দ্রলাল রায়

'ধনধান্যপুষ্পভরা'
তোমার লেখা...
লেখাতো নয় - সবুজ ছবির -
আলোর রেখা!

কাব্য চয়ন নাটক ও গান -
হাসির পাতা...
বাদ রাখোনি - লিখলে তুমি
খুললে খাতা।

তোমার লেখা দেশাত্মবোধক
আহা গানে!
বাঙালি-প্রাণ উঠল জেগে
কেই-না জানে।

কৃষ্ণনগর ঠিক-ঠিকানা
জন্মভূমি...
সেখান থেকেই উঠলে চূড়ায়
ধন্য তুমি!

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।