‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
তোমাকে লিখেছি আলোয়,
নিজেকে অন্ধকারে।
আলো আঁধারের খেলা চলেছে
আমার চারিধারে।
যা বলেছি তা কি আমার?
যা লিখেছি, তাও?
হৃদয়ে যে ঝর্ণা আছে,
তার কাছে কী চাও?
ভিজে যাক এই শরীর,
শরীর থেকে জন্ম নিক,
অন্তরের যে অধীর...
যা আছে ওই আঁধারে,
যা তোমায় দেয় আলো,
আমাকে ঘনান্ধকার...
সেই আঁধারে
খুঁজছে কলম
সপ্তসুর তার!
