‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
নিভে আসে আলো; মাঠে চুপ করে দাঁড়িয়ে
একাকী শালগাছ - তার ডালে হাওয়া নেই,
আমার বুকের ভিতরেও যেন নিঃশ্বাস জমে থাকে
তুমি যখন যাবে - এই ছোট্ট শহর নিঃসঙ্গ হবে।
রোদ পড়ে না আর চোখের পাতায় -
তোমার মুখে যে আলো খেলত বিকেলে -
সে আলো কোথাও নেই এখন, কেবল
ছায়া এসে জড়ায় আমার পায়ের কাছে।
তুমি ছিলে আমার অসম্পূর্ণ বনলতা,
হঠাৎ চলে গেলে একদিন -
আমি তোমার গন্ধ খুঁজি ধুলোয় ধুলোয়
তোমার ছায়া খুঁজি নদীর ধারে।
রাত্রি এখনো নামে,
কিন্তু তারা ঝরে না চোখের উপর -
নিভৃত এ জীবনে তুমি শুধু এক ব্যথা,
যাকে কবিতা করি, অথচ পাই না ফিরে।
এটাই আমার জীবন...
