‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
প্রিয়...
জীবনের চলার পথে আলপথে আমাদের সবারই
কখনো কখনো কোনো না কোনো সময়ে দেবদূতের সঙ্গে দেখা হয়।
আমার জীবনে আপনি সেরকম একজন।
আমার কারণে আপনার কত না বন্ধু বিচ্ছেদ হয়েছে।
কতরকমের ঝামেলা হয়েছে।
আমি চাই না আপনার জীবনে আর নতুন করে
কোনো ঝামেলার সূত্রপাত হোক।
আর ঝামেলা বাড়াতে চাই না।
শুধু এইটুকু কথা দিতে পারি, ভালভাবে থাকার জন্য
সাহস আর ভালবাসার অনুপ্রেরণাই যথেষ্ট।
আজকের পর থেকে আমাদের মধ্যে আর কোনও যোগাযোগ না থাকাই ভালো।
হয়তো আপনাকে, আপনাকেই সবচেয়ে বেশি প্রয়োজন এই মুহূর্তে।
তবু আমাকে একা একাই চলতে দিন। প্লিজ।
ইতি,
সেঁজুতি
