কবিতা

ইবলিসের প্রত্যাবর্তন



শিশির আজম


সে এলো
যাকে সহ্যই করতে পারিনে

ডিম ভেঙে
চালান করে দিলো কুয়াশার পেটে

থুথু ছুঁড়ে মারলো
দেয়ালের মহাপুরুষটার মুখে

ঘোষণা করলো
বাচ্চাদের হাগুতেও বায়োগ্যাস হয়

চুলোর কড়াইতে সেদ্ধ ডিম
আর স্মৃতির বিপজ্জনক মাত্রার আওয়াজ

এদিকে ভেজা ইউনিফর্মের পুলিশ
মাঝরাস্তায় কাঁপছে থরথর

তখন যন্ত্রণা শুরু হলো
শীত আর হেমন্তের মাঝখানে ক্ষতটায়

কে জানে
ক্ষতটা কবেকার
যন্ত্রণা কবেকার।