কবিতা

নয়ন তাহারে পায়না দেখিতে



অরূপ পান্তী


মানুষ চক্ষুষ্মান তবু ধরা দেয় না দৃষ্টিতে
অথচ তুমি ছিলে, তুমিই তো ছিলে -
যারা অন্ধ তারা দেখে অনুভবে ও কল্পনায়
কিছু কিছু মানুষের অন্তরদৃষ্টি অতীব প্রখর
বহু দূরের আলো এসে পড়লো চোখে মুখে
তাহলে সে কি জাতিস্মর? নাকি দৃষ্টিভ্রম?
মনে হয় আজও দেখিনি তাহারে
এক দৈব বলে সে-ই এলো দেখা দেবে বলে

ভালোবাসা অমর তাইতো আবার জন্মান্তর
বিদ্যমান প্রাণী ও মানুষে এই পৃথিবীতে
আকাশ মেঘের সম্পর্কও জন্ম জন্মান্তর।

বড় দীর্ঘ এই মেঘহীন আকাশের বুক
হঠাৎই ঘন কালো মেঘের সঞ্চার, বিদ্যুৎ
রেখায় ফুটে ওঠে আমার না লেখা অক্ষর
তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে।