‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
আরো বেশি পাওয়ার জন্য চেপে রাখি মূর্তি
বিমিশ্র মূর্তির মাঝে মিশে থাকে নিজেরটাও
আশাতীত উপলব্ধিরা এনে দিতে পারে বন্যা
নিবিড় আর্দ্রতায় আবিষ্ট হ'য়ে থাকে মূলরোম
বাস্প অনুভবেরা বাড়িয়ে তোলে রক্তচাপ -
ঝিরঝির বাতাস খেজুর পাতা থেকে তালপাতায়
খেয়ালি হাওয়ার চপলতায় ডানা মেলা কাক
বুঝেও বোঝে না কানামাছি খেলা
খুব লম্বা ছাড়া হ'য়ে যাচ্ছে সুতো
দীর্ঘ বৃত্তচাপে ডজ দিয়ে যায় ঘুড়ি
স্বপ্নের ডজ দিতে দিতে লাট খেতে পারে সহসা
ঘুড়ি তো অবুঝ নিউটার জেন্ডার।
