বাড়িতে আমি ছাড়া দ্বিতীয় কোন প্রাণি তখন ছিল না
কালো এক তিল অসময়ে আমার ঘরে আমার বিছানায় উঠে এলো
আমি চিনতাম না ওকে
ঐ তিলকে
তিলটা হাসতো খেলতো উধাও হয়ে যেতো এক মেয়ের বাম ঊরুর গুহায়
জানেন তো মেয়েদের বাম ঊরু ঠিক ডান ঊরুর মতো নয়
বাম ঊরু ডান ঊরুর মতো শোয় না
কথা বলে না
গড়িয়ে পড়ে না
আর বাম ঊরুর যে তিল আপনার পক্ষে জাজ করা সম্ভব না ওর প্রকৃতি
ঠিক কীরকম
এবং কি দ্রুততার সঙ্গে কি সফ্টলি নিজেকে ও অন্যত্র
স্যুইচ করে নিতে পারে
হ্যা
মেয়েটাকে চিনতাম আমি ওর মা ছিল পশ্চিম এশীয় তুন্দ্রাতৃণভূমির মেয়ে
যা হোক মেয়েটার তিন-তিনজন প্রেমিক ছিল
কিন্তু এমুহূর্তে একজনও না
আমি কোনদিনই ওর প্রেমিক ছিলাম না
কিন্তু এখন ওর ঐ কালো তিল আমার জন্য হয়ে উঠেছে রিস্কি
জৈবপারমানবিক
কীভাবে সবার চোখ এড়িয়ে অশুদ্ধ ঐ তিল আমার বিছানায়
উঠে এলো
কী চায় ও
মেয়েটা কি জানে
না কি মেয়েটার ক্ষমতাই নেই ওকে সামলানো
ঐ জেদী ঐ ব্ল্যাক এ্যান্ড শার্প তিলটাকে।
