‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।

বড় অসহায় মনে হয়
ভীষণ কষ্টে আছে মানুষ
উল্লাস কোরোনা
অরণ্যে আগুন তুমি
শক্তিবাবু থাকলে নিশ্চয়ই একথা লিখতেন
প্রবল দুঃসময়ে।
এই কষ্ট তো রহস্যময়
তোমার কৃত্রিম বুদ্বুদ্
'অসহায়' শব্দটিও ক্ষমতার বেজন্মা সন্তান
পিতৃত্ব শিকার করে না কেউ - মুখোমুখি
তবু বুকের গভীরে লালন করি
অরণ্যচারী রাত্রির মতো
করতেই হয় আমাদের।
প্রতিজন্মে কিছু সত্য আছে। অনিবার্য
মেপে নেয় যাওয়া-আসা পথ
তুমিও এমনই মানুষ
হতে পারে বিপন্ন শপথ
উল্লাস কোরোনা আজ...
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
