‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।

আবির্ভাব এক মহাবিন্দু
ত্রিবিন্দুতে আবুল ফজল
তোমার গতিবিন্দু থেকে
সূচিত হয় কতটা জল।
যদিও সব মিথ্যে রূপক
অরূপ দানি ত্রিবিন্দুতে
আজকের সব আমান্যতা
জমে আছে নীল ইন্দুতে।
বৃহৎ গর্ভ ক্ষুদ্র প্রয়াস
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর
তোমার কে মারতে পারে
ইন্দু থেকে বিন্দু গড়ো।
বিন্দু থেকে নিলে বিন্দু
মানব থেকে মানব নিলে
মধুর থেকে মধুবাতা
ঋতায়তে এই নিখিলে।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
