‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।

জানো আজ একটা তুমুল বৃষ্টি হওয়ার কথা ছিল,
সাথী তার বজ্রপাত, দোসর ঝোড়ো হাওয়া।
সেই ধারাপাতে ভেজার কথা ছিল আমাদের
কিউপিড আর ভেনাসের মতো।
সামনে সুনীল সাগর
তীব্র ঢেউ ভাঙছে তটের বুকে,
তেমন করেই তুমি ভাঙছ আমার বুকে।
উথালপাথাল ঢেউ আছড়ে পড়ছে আমাদের সর্বাঙ্গে,
কখনও ফেনিল সাদা, কখনও আবার নীল
ঢেউ দেখছি গুনছি আর টুকরো টুকরো হয়ে মিশে যাচ্ছি।
আজ ভেজার কথা ছিল আমাদের।
একসাথে সঙ্গমে, কামনায়, প্রতিটি বাসনায় উদ্বেল হওয়ার ছিল আমাদের।
অথচ আমরা আজ বিচ্ছিন্ন!
কেন জানো?
তোমরা মানবীকে দেবী করে তুলেছ -
তাই আমাদের আর উদ্ভিন্ন যৌবন নিয়ে ধারাপাতে সিক্ত হওয়া হল না।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
