‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।

রোদ এক ভাষাহীন অস্তিত্ব,
ছায়ার আত্মজীবনী লেখে হাওয়ার হেমিস্ফিয়ারে।
জল - এখন শুধুই সম্ভাবনা,
বাষ্প হয়ে উবে যায় শরীরের অক্ষর।
প্রতিটি বিকেল এক পুনর্জন্মহীন সূর্য,
চোখের পাতায় জ্বলে না-দেখা সিঁড়ি,
যেখানে ঠান্ডা আর আগুন
একই ঘরে থাকে -
দুজন নির্বাক সঙ্গী হয়ে।
বর্ষা এখানে ঋতু নয়,
এক উৎসহীন অপেক্ষা,
সমাপ্তিহীন, অথচ প্রতিদিন নতুন।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
