‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
সাজানো শব্দের মহিমা আঁকা থাকে কথার গভীরে
ধীরে ধীরে ডালপালা মেলে
খেলা করে হাওয়ায় হাওয়ায়।
তারপর একদিন সুরেলা বাঁশি হয়ে ওঠে।
সেই সুরে ঘর ছাড়ে আজকের রাধা
কোনো বাধা না মেনে
এসে বসে নন্দন চত্বরে।
চা খায় হরিদার দোকানে
বিনি সুতার টানে ধ্যান ভাঙে
সেও তো শব্দেরই সৃজন।
সেই শব্দের মহিমায় কত লোকের ধ্যান ভেঙে যায়
ভেঙে যায় সমাজ সংসার
একে যদি বলি শব্দের সৃজন সমাচার তবে ক্ষতি কি?
শব্দ দিয়েই তো আর এক শব্দের ঘর বানিয়েছি।
