কবিতা

শেষ মুহূর্তের গান



ডঃ ভারতী বন্দ্যোপাধ্যায়


দু'হাতে কুয়াশার আস্তরণ সরিয়ে
খুঁজে নিই মেঘ-ঘর
মেঘ নদী হয়
বৃষ্টি হয়
মেঘ এক অনন্ত সমুদ্র,
তিরিতিরি নদী জলে
ভেসে থাকে মায়াবী মন
ভাঙা দাঁড়ে নৌকা পারাপার,
দূর নদীজলে আলো ফেলে
আলেয়া সময়
কিছুক্ষণের জন্য থেমে যায়
অশনি-সংকেত,
আমি আমার হাত রাখি মুছে যাওয়া
সব ছবি সব লেখা কবিতায়।