‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
'একদিন' - এক অনির্দিষ্ট মহাকাল!
প্রত্যাশার পাহাড় গিয়ে মেশে...
ওই একদিনে!
'একদিন সব ঠিক হয়ে যাবে!'
এইটুকুই তো আশার বাণী
শাশ্বত সুন্দর প্রবচন!
যাকে সম্বল করে ফুল ফোটে!
কুঁড়ির প্রত্যাশা - আশায় বাঁচে
একদিন সমুদ্রে মিশবে নদী!
সেই 'একদিন!' না থাকলে
মানুষ বুঝি - ভুলে যেতো বাঁচা!
