কবিতা

জন্মদিন



উত্তম চক্রবর্তী


জানো, তোমার জন্মদিনের
আগের রাতে
আমার ভান্ডার থেকে
এক শব্দ
কবিতা হয়েছিল
বিশ্বাস হয়নি আমার -
অলঙ্কারহীন এই সভ্যতায়
এক রিক্ত মানুষ
কবি হতে পারে?
ন্যুব্জ শিরদাঁড়াময়
কবিতার আশ্বাস
আমি নিশ্চিন্ত হলাম
যাক সত্তায় ফিরছি তাহলে
ক্লান্ত ঈশ্বরকে
ক্ষমা করে দিলাম -
বল্লাম অস্ফুটে
যাও, নিজের ঘরে।