কবিতা

অপেক্ষা তুমি নির্মম



মাশরুর মাহিন (বাৎলাদেশ)


অপেক্ষায় বেঁচে থাকা, কতটুকু?
যতটুকু রইলে এ পৃথিবীর আহ্নিক গতি থেমে থাকে;
কিংবা শীতের কুয়াশার রেশ রয়ে যায় বৈশাখ অব্দি।
ততটুকু সময়ে কেউ ডাকেনি কেউ বলেনি, ভালো আছেন?
জেনেছি শহরের ব্যালকনিতে ঝাঁকে ঝাঁকে ক্রিসেন্থিমাম ফুল আমার জন্য ফোটেনি,
যাদের জন্য ফুটেছিল তারাও নিখোঁজ শতাব্দীর শেষ প্রহরে।
যৌথখামার গড়ব বলে সব স্বপ্ন প্রত্যাখ্যান করে তোমাকেই বুনেছি;
চৈত্রাগুনে সব ছারখার, হাহাকার শুধু শুনেছি।