‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
গাছের কপালে বৃষ্টি দাগ দেখে -
সাদা কাগজের শরীরে বেজে ওঠে
বর্ষা ঘুঙুরের শব্দ।
এইভাবেই রাত্রির বুকে,
বুনে দিই স্বপ্নতাঁত ঘুম।
মনে মনে চঞ্চল হয়ে - দূর থেকে
তোমাকেই খুঁজি, ভাসাই ডিঙা -
ছিন্ন সম্পর্কের বিপরীতে আগুন
অন্য হাতে সংগীত।
তোমার কুশল সংবাদ এলে
ডাকঘর ভিজে যায় -
সবুজ বাতাস পায় মাঝি।
