‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
আজও তুমি তেমনি আছো যেমন ছিলে সেকাল জুড়ে?
কেমন যেন ছন্নছাড়া আস্ত একটা বাউন্ডুলে।
আজও তুমি তেমনি করে আকাশ দেখো মনের মাঝে,
আজও তুমি তেমনি করে তারা গোনো সন্ধ্যা সাঁঝে?
আজও তুমি বুকের মধ্যে লালন করো গোপন সুখ,
আজও তুমি সারিয়ে দাও সবার মনের কঠিন অসুখ।
অষ্টাদশী চাঁদের সাথে আজও তোমার আলাপ জমে,
আজও তুমি কলেজ স্ট্রীটে
বই কেনো সব অল্প দামে।
আজও তুমি আমার জন্যে
শীতলপাটি বিছিয়ে রাখো?
আজও তুমি আমায় ভেবে
মোনালিসার ছবি আঁকো।
