‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
টাকা দিয়ে কেনা যায়
মানুষের হাত পা জিহ্বা চোখ মগজ
হয়তো সবকিছু,
টাকা দিয়ে কেনা যায় দাস দাসী চাকর বাকর
আপাদমস্তক জুতো টুপি,
টাকা দিয়ে কেনা যায় ভোট, আঙ্গুল,
বাঘের চোখ, গরীবের ভিটেমাটি, চেয়ার...
টাকা দিয়ে কেনা যায় না
এমন কিছু খুঁজে পাই না...
শুধু সময়ই টাকার কাছে মাথাটা নোয়ায় না।
