কবিতা

মন ভর্তি জ্যোৎস্না



স্বর্ণালী মন্ডল


নিঃসঙ্গ আকাশ গভীর রাতে দুরন্ত এক ঝড়
বুকের মধ্যে ঘুরছে প্রিয়, নিরালা নিঝুম অন্তর
আকাশ জুড়ে তোমার আগমন বার্তা শুনি
মাঝখানে জ্যোৎস্না খেলা করছে না কেন? ভয়।
চোখের কোণে কাজলরেখা টেনে আনি
রহস্যময় আলোয় ভরে ওঠে ছোট্ট উঠোনখানি

গভীর ছোঁয়ার স্পর্শগুলি সাজিয়ে রাখি সযত্নে
গোপন ব্যথার পসরা যত সাজাই বুকের কোণে
চাঁদ তারাতে গল্প পাতায় রাতের টেলিফোনে
পথ চলতে হঠাৎ করে তোমায় দেখি
দূর আকাশের চন্দ্র তুমি, আমি পথরেখা
অনুভবে বুঝি মধ্যগগনের তুমি
আমার মন ভর্তি জোৎস্না খাতা।