‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।

এসময় ভালো নেই আকাশেরও মন
যেন এক বিষন্ন বিকেল
নদীর স্রোতের চেয়েও ছুটেছি তো ঢের
সময়ের সাথে কত কথা অনুভূতি
আরোও কত কথা ভেসে ভেসে থাকে
জীবনের বিদ্যালয়
আসলে আলোর জীবন।
আয়নায় মুখোমুখি দ্যাখো
হৃদয়ের প্রতিচ্ছবি শুধু
ছুঁয়ে আছে দেওয়ালে দেওয়ালে,
এসময় যে পাখিটি উড়ে যেতে চায়
তারও তো সুর আছে - লুকানো ব্যথার।
ক্যালেন্ডার ভেঙে ভেঙে
বৃষ্টির প্রেক্ষাপটে পাল্টে যায়
পথ অথবা পথের সমীকরণ,
স্মৃতি সব জমা রেখে আকাশের কাছে
নেমে আসে মেঘ - কালো মেঘ,
ধান শালিকের মতো
তবুও তো ফিরে আসা যায়...
এই মাটি এক বিশ্বভুবন।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
