‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
এলাম দ্বার পরিক্রমায়
বুড়ীর মাঠে
এখানে সকাল হয় যাদের
প্রসাদ পায়
বাকিরা অনাহারে থাকে
আমার রথের চাকায়
খাবারের উচ্ছিষ্ট আঁকা
উপোসীরা আশায় থাকে
পরিক্রমার এটাই রীতি
সকালের ভগবান দিনান্তে
কন্ঠী বদল করেন
উপযুক্ত পাত্রে
যাদের রাত শেষ হয়না
বুড়ীর মাঠের মেলায়
ভীড় করে আসে
পাথরের ঈশ্বর কেনে
আমি রথে বসে মজা দেখি
ছড়িয়ে দিই সম্ভাবনা
স্বপ্নের মোড়কে পাতায় পাতায়
সকাল দেখার লোভে
ভীড় বাড়তে থাকে
বুড়ীর মাঠে।
