‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।

বৈশাখের প্রচন্ড গরমে ক্লান্ত অবসন্ন আমি
একটা বটবৃক্ষের ছায়ায় বসলাম,
আ! কি শান্তি!
পথের ধারে জলসত্র করেছিল
বাবা তারকনাথের ক'জন ভক্ত।
ওদেরই একজন আমার দিকে এগিয়ে দিল
এক গ্লাস জল আর দুটো বাতাসা।
আ! কি অপরিসীম আরাম!
হঠাৎ মনে হল
এ যেন সেই পবিত্র বোধিবৃক্ষ,
আর ওই ভক্ত যেন সেই পুণ্যবতী সুজাতা
কিন্তু আমি তো বুদ্ধদেব নই?
তখনই কেউ যেন বলে উঠলো -
বেধিত্ব লাভের সমস্ত উপাদান
তোমার ভেতরে ও বাইরে আছে,
শুধু মনের সেই ইচ্ছাটা দরকার
যা সিদ্ধার্থকে এগিয়ে যেতে শিখিয়েছিল
বোধিত্বের দিকে।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
