‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।

আগাছার জঙ্গলে ভরা বাগান
সর্বত্র অযত্নের ছাপ
মাঝখানে দুটি চারাগাছ বেমানান
কোনওক্রমে পাতা মেলে আছে
আমি আগাছা পরিষ্কার করি
চারাগাছে জল দিই, সার -
যত্ন দিই, ভালোবাসা -
পুলকে আনন্দে কচি পাতা মেলে ধ'রে
ঘুম থেকে জেগে ওঠে চারাগাছ
রৌদ্রে হাসে বর্ষায় স্নান করে আনন্দে
ফুলে পাতায় ভরে ওঠে ক্রমে
ক্রমে কালের নিয়মে গাছ যৌবনবতী
ফুলে ফুলে সুরভিত। আমি স্নেহের চোখে তাকিয়ে থাকি,
না - এখনও কারো খারাপ নজর পড়েনি -
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত। শিল্পীঃ নন্দলাল বসু।
