‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
অন্ধকার কোথায় খুঁজতে
খুঁজতে দেখলাম পুরোটাই
অন্ধকার - যেন অন্ধপুরী,
ওখানে কতকগুলো নরখাদক
হাতে মোবাইল - আলো
ছবি উঠছে - শিকারের মাংস,
প্রত্যেকটি পাহাড়ের গুহায়
চিরে চিরে খায় কচি হরিণ
পরে ছবি টাঙিয়ে ঝোলায়,
ওরা মানুষরূপী সরীসৃপ
শিরদাঁড়াটা বেচে দিয়ে
এখন এক দলা মাংসপিন্ড।
