‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।

হেমন্তের রোদ ছুটে গেল পৌষের মাঠে
শীতের পিঠে খাবে পৌষালী রোদ মেখে গায়ে।
দেরাজে আলমারিতে ছিল যে গরমের জামা
হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো সে শীতের রোদ মাখবে বলে।
শীতের সব্জি যত ফিরে পেল হৃত যৌবন
তাদের চকচকে গায় হাত বুলিয়ে
যত্নে কিনে নিয়ে যায় বাহারি তরকারি বানাবে বলে।
দলে দলে বাড়ি ছেড়ে বের হয় মানুষের দল
তারা করে কোলাহল বনে জঙ্গলে।
এভাবে শীত বড় প্রিয় ঋতু হয় তাদের কাছে
যাদের হাতের কাছে শীত নিবারণের জামাকাপড় আছে।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
