‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।

গভীর শোকে সমাসীন,
গভীর শোকেই
আচ্ছন্ন -
আমরা সবাই
দিনরাত।
কোথাও কোনো
শূরবীরের,
দেখা নেই।
দৃষ্টি এক সাক্ষী,
সহ-অপরাধী।
মিনার আর
গির্জার গহ্বরে
আজ আমাদের
অবৈধ বিশ্বাস।
যীশুজন্ম
সমাসন্ন। শোন
পৃথিবী যখন
শরীরের নরম,
উন্মুক্ত তন্তু
গ্ৰহণে উদ্যত, হৃদয়
প্রস্তরকঠিন, আর
সেই কাঠিন্য কোনো
রূপক নয়, যখন
শিশুদের অবয়বও
গেছে হারিয়ে।
শরীরের অবয়বে,
খাঁজকাটা সম্মুখরেখা,
বুলডোজারে চূর্ণ-বিচূর্ণ
স্মৃতি। আমাদের চোখ
অস্ত্রসমুখে উন্মীলিত।
কেউ, কোথাও,
বাজিয়ে চলেছে,
বেহালা অবিরাম,
বিরামহীন হিংসার
এই ক্যানভাসে।
এসবের আগে, খুব বেশি
ভাবিনি, স্বর্গের কথা।
উড়তে চেয়েছিলাম
শুধু মেঘের ভেতরে,
ওপরে নয়।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।

সারা আবু রাশেদ (কবি, প্যালেস্তাইন।)

(ভাষান্তরঃ গৌতম চক্রবর্তী)