কবিতা

পাখিদের ঐকতান



সুশীতল দত্ত


বাড়ির উঠোন পাখিদের পাঠশালা
সূর্যস্নাত প্রভাতে বেজে ওঠে ঐকতান
কাছে-দূরে ভোর
রাত জাগানো পাখি এসে ভিড় জমায়
যেন অপরিচিত বাড়িটি একান্ত তাদেরই
তারা পিটপিটিয়ে তাকায় এদিক ওদিক
আর শস্যের দানা খুঁটে খুঁটে খায়
ফুড়ুৎ ফুড়ুৎ উড়ে গিয়ে বসে গাছের ডালে
ভাবে -
বাড়ির মালিক বুঝি দেখে না এই কর্মকান্ড
আবার কখনওবা জানিয়ে দেয়
তাদের ঐকতান আজকের মতো রইল
বাকিটা পরে হবে।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।