কবিতা

জল-জীবন



পিয়া দাস


বৃষ্টির ফোঁটা আঁকা
    জানলার শার্সি
জীবনের অনুভূতি
    ফুটে ওঠা আরশি
ডুবলো যখন পায়ের পাতা
    পড়লো মনে ঠিক তখন
রেনকোট আর রঙিন ছাতা
    কাগজ নৌকায় ছুটি ভেজা মন
হাঁটুজল আর সিক্ত বসন
    বাদল হাওয়ায় উদাসী ক্ষণ
প্রথম ভালবাসার আবেশ
    বৃষ্টির জলে কান্নার মেলবন্ধন
কোমর জলে উথাল পাথাল
    নৌকো ঢেউয়ে টাল মাতাল
দায় দায়িত্ব কর্তব্য মাঝি
    শক্ত হাতে ধরে হাল
শেষে যখন এলো ডুবজল
    পাওয়া হারানোর কষতে ফল
ক্লান্ত জীবন শ্রান্ত মনে
    গভীর জলে পায়না তল।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।