কবিতা

কাক শোক



চিরঞ্জীব হালদার


কাক আর পক্ষী
জানে তারা শোক কি।

কাক আর কোকিলে
রূপ ঝরে বকিলে।

কালো পাখি কা কা
শোক দিয়ে কি ঢাকা।

কি দামে কত শোক
খুঁজে চলে প্রেত লোক।

কালো থেকে সাদা কাক
নীল লাল মধু চাক।

উড়ে যায় আকাশে
ছবিতেই আঁকা সে।

যাহা আঁকি পক্ষী
শোকে ভেজে চোখ কি।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।