কবিতা

সম্পর্ক



শ্রাবনী ভট্টাচার্য


পদ্মপাতায় জলের মতন ছোট্ট এ জীবন,
একলা শুধু ভেসে চলা জানে পোড়া মন।
শূন্য থেকে শুরু করা শূন্যে এসেই শেষ,
নাট্যশালার রঙ্গমঞ্চে এই অভিনয়টাই বেশ।
পথের ধারে পড়ে থাকা আগাছাগুলোও জানে
সবার সাথে থেকেও
একলা হবার মানে।
ঠাকুর দালান, শূন্য চাতাল, রাসমঞ্চের কাছে,
খুঁজে দেখো অনেক গল্প
এখনো জমা রাখা আছে।
গভীর থেকে ভিত নড়েছে না
ভাঙছে যত সম্পর্কের ঘর,
একলা একলা যায় না বাঁচা,
তবু কাছের মানুষ হয়ে যাচ্ছে পর।
মনের ভেতর চোরা গলি,
নিপুণভাবে গল্প বোনা,
স্বপ্ন ভাসে চোখের পাতায়,
শুধু দিনের আলোয় যায় না চেনা।