‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।

বিসর্জনের সময় হয়ে এলে ঢাক
ঢোলের আওয়াজে একটাই মন্ত্র
"ঠাকুর থাকবে কতক্ষণ"
তাড়াতাড়ি দেবীবরণের পালা সেরে নিয়ে
বরণডালা হাতে ঘরে ঢুকে যান
চৌধুরীদের বড় বউ
পায়ে পায়ে পেরিয়ে যাই গীত বংশীর মাঠ
বৃন্দাবনের বাঁশি
বাড়ির সামনের নালাটা এক লহমায়
কালিন্দী যমুনা,
ভালোবাসা প্রেম আর অভিসারের
পসরা সাজিয়ে অপেক্ষা করে দেশ,
চন্দ্রকেতু গড়ে খনার জিহ্বায় স্থির হয়ে থাকে সত্য
সময়ের দাঁড়িপাল্লা লিখে রেখে দেয়
সম্পর্কের হিসেব-নিকেশ,
এ সময়ে কাউকে ভালোবাসার কথা বললে
কাছেপিঠে কোথাও কোকিল ডেকে ওঠে
"পিউ কাঁহা"র কণ্ঠে ধ্বনিত হতে থাকে
"পিউ কাঁহা পিয়া কাঁহা"।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
