কবিতা

বিকেলের রঙ



অভিজিৎ রায়


বিকেলের রং বড় অদ্ভুত মায়াবী,
নিজের ভিড়ের মাঝে একাকী, নির্জন;
স্বভাবে বিনয়ী আর নিতান্ত অভাবী
ক্যানভাসে রেখে যায় গাঢ় নীল রং।

বিকেলের রং মাখা আদরের মুখ
স্মৃতির আঁচলে মুছে দূরে চলে গেলে
অসুখের বিছানার চেনা অভিমুখ
বদলায় বিকেলের চেনা রং ফেলে।

কথায় কথায় লেখা আশা, হতাশার
কত সুখ, কত শোক লেখার আড়ালে
নিজেকে প্রকাশ করে এবং সংসার
ধরা পড়ে থাকে তবে ছোট, বড় জালে।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।