কবিতা

বিকেল



সৌমিত বসু


আবহমানের হাত ধরে
হেঁটে আসছে দুটি মানুষ
একটি তুমি আর অন্যটি
তোমার প্রেমে পড়া প্রতিচ্ছবি।
সত্যিই কি প্রেমে পড়া যায়?

দুধের গামলার মতো
ভাসছি আর ভাসছি,
তলিয়ে যেতে যেতে
কতো কথা মনে পড়ে যাচ্ছে।
কি কি যেন ছিলো, আর
কি কি যেন এলো না জীবনে।