‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
জানি না
এ স্বপ্ন কতটা দুস্তর
তবুও ভাসি আমি খড়কুটো সমান;
যদি ডুবে হতে-যাই লীন -
কখনো চা'ব না আমি ভাসানের চাবি
এমনকি, বীরডুবুরি এসে
সিন্ধু সেচে করুক আবিষ্কার
এ আমার নয় কোনো অন্তিম অভিলাষ,
শুধু তোমারে স্বপ্নে এঁকে
হয়ে যাক নির্বাণ এই প্রভাতের তুলি
আর কিছু নয় -
যুগে যুগে তোমারেই রেখে যাবো
ব্যর্থ প্রণয়।
