‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
যে মেয়েটা সেদিন জ্যোৎস্নার আলোকে ভরসা করে
হেঁটে গিয়েছিল মোহনার দিকে
ওর ঘন কালো চুলে ছিল মেঘের ঝিলিক
শুকনো হাওয়ার দোলায় থমকে গিয়েছিলে বৃষ্টি
একটা সূর্যোদয় দেখবো বলে কাকভোরে
কাটা খেজুরের পথ পেরিয়ে
অসীম ক্লান্তির বোঝা বয়ে যেতে পারি,
পেরিয়ে যেতে পারি হাজার রাত।
ফোঁটা ফোঁটা ঝরছে রক্ত, কাঁপছে পোড়ো বারান্দা
সব ছোঁয়া অমর করে তারা খসা মেপে চলেছি
মাটির সোঁদা গন্ধ নিয়ে আমি এখন বেশ আছি
অন্য কোথাও অন্য কোনখানে।
যখন তোমার নিদ্রা ছুঁয়ে ভোরের পাখি ডাকবে
মুগ্ধ আকাশের বুকে তখন খুশির ব্যঞ্জনা
আঁকতে আঁকতে সূর্যোদয় বাসি হয়।
তোমার সাথে থাকবো আছি
অন্তিমার এক নকশিকাঁথায়।
