‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
ফুল ঝরে গেছে
মাটি স্পর্শ করা মাত্র তার চকচকে সোনার বরণ
কারও চোখ সেদিকে পড়ে না!
শুধু বৃন্তের দাগের ওপর অশ্রু ফেলে গেছে
সামান্য জীবনের বাতাস
ভেবে রেখেছে, সেখানেই নতুন কিছু মুখ
ফুটে উঠবে, যেভাবে অনিঃশেষ অলৌকিক আলো
ছুঁয়ে যায় হলুদ ঘাসে...
অপেক্ষায় মরিচা পড়ে, নক্ষত্রের অভিযান ক্লান্ত হয়।
কিছু রাত্রি নিরুদ্দেশ হয়ে যায়, দিনের জন্য সূর্য একটু
কম আলো পাঠিয়ে দেয়...
বৃন্ত শূন্য থাকে...
অথচ স্বর্ণগ্রাম, সেখানে অরণ্যজন্মের দেশ
স্থির হয়ে আছে, একটু স্পর্শের আশায়...
