‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।

মেঠো ইঁদুরের মত যেন তোমার চোখ,
জ্বলজ্বল করে ওঠে।
ভাঙা মেঘের বুক চিরে মাঝে মাঝে উঁকি দেয়
আধ খাওয়া চাঁদ।
ঘাসের বিছানায় বসে কত না শিশিরভেজা গল্প,
মনখারাপের রাত,
হাতে হাত রেখে অনির্দিষ্ট গন্তব্যে হেঁটে যাওয়া,
তোমার মুক্ত অধরের চুম্বন,
সুগন্ধি আতর মেখে বিছানার উদ্দামতা,
শীতের রৌদ্রের উষ্ণ ওম মেখে নিয়ে
ঘুম ভাঙা সেই শান্ত সকালবেলা।
তবে কি সবই অভিনয়? শুধু কি রিরংসা?
কত না মধুর স্মৃতি, এখন শুধু দগদগে ঘা।
ভালোবাসা মানে চোখের কোণে জমে থাকা কালশিটে দাগ, একগুঁয়ে, অবাধ্য।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
