‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
বাইশ বছর আর বাইশটি বধির চিতাবাঘ
জামার কলারে রাখা ঠোঁটপেনসিলের ঘন দাগ
শতমুখ নীল ঝর্ণা হাততালির শব্দে ওড়ে বক
আমিষ রান্নার পাশে ঘুমে ঘুম শ্রীযুক্ত পাচক
ঘড়িতে দম্ভের ঘণ্টা পরিপূর্ণ রুমালের আয়ু
সাড়া দাও সুচরিতা হাড়ে বন্দি প্রেমের জরায়ু
কোমলে কমল ফোটে দোটানা নীরব মফস্বল
সে দিনের সব চিঠি অসমাপ্ত ক্ষণিক সম্বল
সূর্যও অবাক হাসে বাটি ভর্তি সোনার সুপুরি
দেবতার স্থলপদ্ম ছলে বলে কারা করলো চুরি?
সৌখিন শামুক হাঁটে খসে পড়া ভাবনার ভেতর
মরে তবু বেঁচে থাকে ঘামরত্ন প্রতিটি অক্ষর
হলো না তাঁবুতে ফেরা নেশামন দীর্ঘ অপচয়
বাতিল মোজার মতো অন্ধকারে হাঁ-মুখ সময়।
