কবিতা

মুঘল প্রাসাদে দুঃখকষ্ট



শিশির আজম


মুঘল হারেমে ছিলেন আমার মা
ওখানেই কেটেছে আমার শিশুকাল
সে হিসেবে আমি মুঘলদের ভালভাবে চিনি
ভারতবর্ষকে চিনি
আমাকেও চিনি কিছুটা
আমি সুখী
কিছুটা দুঃখীও
কিন্তু মুঘল রাজপুত্রগণ এত দুঃখী কেন
কে জানে
মায়ের হাত ধরে যখন আমি প্রাসাদ ত্যাগ করলাম
সমস্ত প্রাসাদ পুড়ছিল
আমি সম্রাট বাহাদুর শাহ জাফরের আর্তচিৎকার
শুনতে পাচ্ছিলাম।