কবিতা

মুখগুলি মনে পড়ে



সজল শ্যাম


তোমাদের আকাশ হৃদয় এখনো মহার্ঘ্য সাজায় জীবন অঙ্গীকারে,
উত্তরসূরিদের হাতে
তুলে দিতে বর্ণমালার উজ্জ্বল শরীর শুদ্ধ উচ্চারণে।

বাংলার শিশির ভেজা শ্যামল উৎসবে তোমাদের ঘিরে মায়ের মুখের ভাষা, শৈশবের গান, ভেসে আসে যুবক রোদের প্রহরে।

আমরা এসেছি আজ হাজারে হাজারে মিছিলের নদী হয়ে অনেক নদী চলেছি সাগরে।

গড়েছ দেশ, এনেছো স্বাধীনতা রক্তের অক্ষরে
প্রাণের বিনিময়ে জীবনের নিশান উড়িয়ে, আমাদের শিখিয়েছো কি করে ভাঙতে হয় ঘাতকের হাত শব্দের ঝঙ্কারে।
ভালোবাসার মুখগুলি আগলে আছি উষ্ণতার ফুলে,
কি করে আজ সুখে থাকি বলো তোমাদের ভুলে!

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।