‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
লক্ষ্মীর কাছে সরস্বতী
হারছে প্রতিদিনই
রাজ্যে এখন চলবে ভাষণ,
মানুষ হবে ঋণী।
কবি, লেখক চাটবে চটি;
মুছবে চেয়ার রোজ;
বেকার পাবে বেকার ভাতা,
ভোট-মিছিলে ভোজ।
ডানের নীতি, বামের নীতি
ডোলের ভাষণ বাজি;
এসআইআর-এ নাম না খুঁজে
নির্বাচনে রাজি!
জোটের নামে, ভোটের নামে
ঘোঁট পাকানোর খেলা;
সব দলেরই লক্ষ্য শাসন,
ভোটার অবহেলা।
অন্ধ লোকে খুঁজছে কানা,
পথ দেখাবে তাকে;
জিততে ভোটে প্রার্থী কর
নির্যাতিতার মা'কে।
চাকরিহারা শিক্ষকেরা
ভোটেও দেবে লাইন;
নেই বিচারের দেশে আমার
কাদের জন্য আইন?
ইচ্ছে হলে ভরবে জেলে
প্রশ্ন দেখ তুলে;
বাঁচবে না কেউ কাঁটার বিষে
ভোট যত দাও ফুলে!
