‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
এক গাধা ঘোড়া ছাল
করেছিলো চুরি
মাঝ পথে ফাঁস হলো
সব জারি জুড়ি।
বোঝা তার সাত মন
নেই তাতে ছাড়
জল ছাড়া একটু ও
জোটেনা আহার।
পুজোতে বোনাস নাই
পাম্প সু বা জুতো
বেশী বোঝা না নিলেই
খেতো শুধু গুতো।
বোঝা তার একই থাকে
বদল মালিক
মাঝ পথে মালকিন
বদলাবে দিক।
দুজনেই জুড়ে দেয়
বড় খিটি মিটি
বোঝার উপরে বসে
তাহাদের বিটি।
বেটি বলে গাধা ভাই
শুরু করো ধাঁধা
আধ খানা বলে দিও
না বলিও আধা।
এভাবেই চলা পথে
মুখে ওঠে গাঁজা
গাধাটা গাধাই থাকে
রাজা থাকে রাজা।
