কবিতা

সময়ের নদী দিয়ে পিচ্ছিল আয়োজন ভাসে



আবদুস সালাম


সময়ের নদী দিয়ে পিচ্ছিল আয়োজন ভাসে
সময়ের কোটরে ওত পেতে থাকে সবুজ জার্সি
বারবার বদল হয় মনের পোশাক
জীবন থেকে চলে যায় ভূমিকাবিহীন গোত্র পরিচয়
রাখালের সংসদে আসে আত্মীয়-স্বজন
রাতের আয়োজন ফুরিয়ে গেলে রাস্তায় বসে শুনি ঘাসের ফিস্‌ফিসানী

চরিত্র হারানোর ভয়ে দেবমন্দিরের চাতালে বুনে দিই প্রতারণার বীজ
পিচ্ছিল সময়ের হাত ধরে বয়ে যায় উন্মাদের ব্যাকরণ।